জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ প্রবেশ করেছে। শনিবার সকাল ৭ টা ১০ মিনিটে পুলিশের একটি দল সেখানে প্রবেশ করে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা।
এ ছাড়া খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাডামের কার্যালয়ে পুলিশ ঢুকেছে। তবে কেন এবং কী কারণে তারা এখানে এসেছে আমরা তা জানি না।’
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আদালতের নির্দেশনা পেয়ে বিএনপির কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না তার তল্লাশি করছেন।
১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে কারণে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি
- Update Time : ১২:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭
- / ২৩ বার নিউজটি পড়া হয়েছে





























