০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে সম্পন্ন
- Update Time : ০৬:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ার) দুপুরে তারা দু’জনই মাথা নাড়িয়ে কবুল সম্মতি জানিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কুষ্টিয়ার মিরপুর ধুবইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে নির্মান শ্রমিক বাক প্রতিবন্ধী হৃদয় হোসেনের সাথে পার্শ্ববর্তী বহুলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা পুরাতন পাড়ার কৃষক তাজুলের বাক প্রতিবন্ধী মেয়ে সোনিয়া খাতুনের বিয়ের ঘটনায় দুই পরিবার ও এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার। বাক প্রতিবন্ধী দম্পতির সংসার যেন সুখের হয় এজন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।





























