১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৈধ পথে ১ কোটি মানুষকে বিদেশ পাঠাবে সরকার: সুনামগঞ্জে প্রবাসীকল্যাণ মন্ত্রী

  • Update Time : ১০:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বৈধ পথে এক কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জে সম্প্রতি ১১ জন অভিবাসন প্রত্যাশীর মর্মান্তিক দুর্ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দালালদের প্ররোচনায় জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে বিদেশ যাওয়া এবং লাশ হয়ে ফিরে আসা অত্যন্ত দুঃখজনক। এতে দেশের ও এলাকার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। সুনামগঞ্জে গত এক সপ্তাহে যে ৯ জন দালালের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। দালালরা বিদেশে থাকলেও তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। দক্ষ জনশক্তি তৈরি প্রসঙ্গে তিনি বড় ঘোষণা দিয়ে বলেন, সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) স্থাপন করা হবে। যাতে স্থানীয় তরুণরা নিজ এলাকাতেই ভাষা ও কাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী হতে পারে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুতই পুনরায় চালু হবে এবং সেখানে সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে জানানো হয়, ২০২৩ ও ২০২৪ সালে সমুদ্রপথে ইতালিতে প্রবেশকারী অনিয়মিত অভিবাসীদের মধ্যে প্রায় ৩১ শতাংশই বাংলাদেশি। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অসংখ্য মানুষ সলিল সমাধির শিকার হচ্ছে। সুনামগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা থেকে এ ধরনের ঝুঁকি নিয়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।

বৈধ পথে বিদেশ যাওয়ার সুফল তুলে ধরে মন্ত্রী জানান, প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দর থেকে তাৎক্ষণিক অর্থ সহায়তা, ৩ লাখ টাকা বীমা, সন্তানদের শিক্ষা বৃত্তি, রেমিট্যান্সে প্রণোদনা এবং বিভিন্ন হাসপাতালে বিশেষ ছাড়সহ অসংখ্য নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ (সুনামগঞ্জ-৫), নুরুল ইসলাম (সুনামগঞ্জ-৪), মোহাম্মদ কয়ছর আহমেদ (সুনামগঞ্জ-৩) এবং কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১)।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিললুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী এবং পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। সভা শেষে মন্ত্রী উপস্থিত সুধীজনদের নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বৈধ পথে ১ কোটি মানুষকে বিদেশ পাঠাবে সরকার: সুনামগঞ্জে প্রবাসীকল্যাণ মন্ত্রী

Update Time : ১০:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬