০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন মসজিদে বৃক্ষের চারা বিতরণ
- Update Time : ০৪:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ সফল করার লক্ষ্যে বিভিন্ন মসজিদে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন মসজিদে আয়োজিত বৃক্ষের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপি। এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা, বিএনপির দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




























