০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দুই পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : ১২:২৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের শামিম মিয়ার ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আনোয়ার মিয়া (২৭) এবং একই গ্রামের মো. হরুপ মিয়ার ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মইনুল ইসলাম শিফু (শিপু মিয়া) (২৩)-কে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই পলাতক আসামিকে শনিবার (৮ আগস্ট) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে দুই পলাতক আসামি গ্রেফতার

Update Time : ১২:২৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬