শান্তিগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ শিশু মারুফের সন্ধান চায় পরিবার
- Update Time : ০৮:০০:২১ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: শিশু মারুফ আলমের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। ৩ দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। দুঃশ্চিতার আত্মীয়স্বজনরাও। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মারুফ আলম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তার বয়স ১৩ বছর। গত ৩১ জুলাই বেলা ২ টায় তার নতুন বাড়ি থেকে পার্শবর্তী চন্দ্রপুর পুরনো বাড়ির উঠানে সহপাঠীদের সাথে ফুটবল খেলে। খেলাধুলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং ২৩)। পরিবারসূত্রে জানা যায়, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি, নিখোঁজের দিন গায়ে ছিল গোলাপী রংয়ের শার্ট ও জিন্সের প্যান্ট । কেউ মারুফ আলমের সন্ধান পেলে ০১৭৮০৭৯৫০৭১ (বাবা) অথবা ০১৪০৮-০৭৩৫১৬ (ভাই) নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।



















