বিশ্বনাথে বড় ভাইর সুলপির আঘাতে ছোট ভাই আহত
- Update Time : ০১:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
- / ১৯ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে বড় ভাই হাজী আলা উদ্দিনের সুলপির আঘাতে ছোট ভাই নিজাম উদ্দিন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ দশপাইকা গ্রামে। আহত নিজাম উদ্দিন ইন্তিয়াজ আলী পুত্র। গত শুক্রবার রাত দেড়টার দিকে তাদের নিজ বাড়িতেই এঘটনা ঘটে।
বিভিন্ন সুত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার রাত্র ৮টার দিকে নিজাম উদ্দিনের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়া বোন লায়লা বেগমের কাটাকাটি হয়। বোনের পক্ষ নিয়ে বড় ভাই আলা উদ্দিন ছোট ভাই নিজাম উদ্দিনের সাথে দদ্বে জড়িয়ে পড়েন। এক পর্য়ায়ে দুপক্ষের মধ্যে মারা-মারি শুরু হলে বড় ভাই আলা উদ্দিন ছোট ভাই নিজাম উদ্দিনকে সুলফি দিয়ে বুকের ডান পার্শ্বে আঘাত করলে মারাত্মক রক্তাক্ত জখম হয়।
গুরুতর আহত অবস্থার নিজাম উদ্দিনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। আলা উদ্দিন ও তার সহযোগীরা নিজাম উদ্দিনের স্ত্রী পুত্রকে বেদড়ক মারপিট করে আহত করে এবং ঘর দরজা ভেঙ্গে ঘরের সব মালামাল তছনছ ও লুট পাট করে নিয়ে যায় এবং নিজাম উদ্দিনের স্ত্রী-পুত্র-ও কণ্যাদেরকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেয়।
নিজাম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন সাংবাদিকদের জানায়, তার পিতাকে আঘাতের পর তার মা-বোন ও তাকে হুমকি ধামকি দিয়ে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে চাচা আলা উদ্দিন। বর্তমানে তারা তাদের নানার বাড়ি বরইকান্দিতে অবস্থান করছেন।
এ ঘটনায় নিজাম উদ্দিনের স্ত্রী লিমা বেগম বাদি হয়ে ৫ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। একটি পরিবারের এমন ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন না করলে খুন খারাবির মত ঘটনা ঘটতে পারে। একটি মহল উভয় পক্ষকে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এব্যাপারে থানা ওসি শামসুদ্দোহা পিপিএম সাংবাদিকদের বলেন, মামলা হয়েছে এবং ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।





























