০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে ট্রাভেলস মালিক বেলাল রাজা গ্রেফতার : মামলা দায়ের

  • Update Time : ০৩:১৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিশ্বনাথের বেলাল রাজা ট্রেভেলসের মালিক বেলালকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত সাড়ে  ১১টায় বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ দিদার মাকেটে তার প্রতিষ্টানে অভিযান চালিয়ে বেলাল রাজাকে গ্রেফতার ও মালামাল জব্দ করে নিয়ে যায় র‌্যাব। এরপর রবিবার সকালে বেলালকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে রোববার বিশ্বনাথ থানায় প্রতারণা ও  জালিয়াতি অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, সোমবার বেলাল রাজাকে আদালতে প্রেরণ করা হবে। সে উপজেলার উত্তর মিরেরচর গ্রামের মৃত চমক আলী পুত্র।

প্রসঙ্গত, বেলাল রাজা তার প্রতিষ্ঠান ‘বেলাল রাজা ট্রাভেলস’ এর মাধ্যমে বিভিন্ন লোকজনদের কাছ থেকে প্রতারনা ও জাল ভিসা প্রদান করে টাকা হাতিয়ে নেয়ার অনেক অভিযোগ রয়েছে। ট্র্যাভেলস ব্যবসার নামে চলে তার প্রতারনার ফাঁদ। আর তার শিকার হচ্ছেন সহজ সরল ও অসহায় লোকজন। অনেকে বিদেশ যাবার আশায় শেষ সম্ভল ঘরবাড়ী পর্যন্ত বিক্রয় করে তাদের হাতে সব টাকা দিয়ে নি:স্ব ও অসহায় হয়ে গেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ট্রাভেলস মালিক বেলাল রাজা গ্রেফতার : মামলা দায়ের

Update Time : ০৩:১৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭