০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার : মামলা দায়ের

  • Update Time : ০৫:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জাহেদ হোসেন মুরাদ (২৩) নামের এক কলেজ ছাত্রকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন জনতা। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়চরা গ্রামের আব্দুন নুরের পুত্র ও তাজপুর ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্র।। এঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে জাহেদ হোসেন মুরাদকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ২, তাং- ০৯/১০/২০১৯ইং।
জানা গেছে, জাহেদ হোসেন মুরাদ দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামে তার খালার বাড়িতে স্বপরিবারে বসবাস করে আসছে। এই সুবাদের পার্শ্ববর্তী সৎপুর খাসজান গ্রামের এক গৃহবধূর (৮মাস বয়সী এক কন্যা সন্তানের জননী) সঙ্গে তার পরকিয়া সম্পর্ক সৃষ্টি হয় এবং সে প্রায়ই ওই গৃহবধূর ঘরে গোপনে যাওয়া আসা করে। একপর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৯টায় জাহেদ হোসেন মুরাদ ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। এরপর বুধবার ভোর রাতে থানা পুলিশের কাছে মুরাদকে সোপর্দ করেন। এঘটনায় জাহেদ হোসেন মুরাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা অভিযোগে জাহেদ হোসেন মুরাদকে ফাঁসানো হয়েছে দাবি করে তার বোন সুমা বেগম বলেন- অনেকের সাথেই ওই গৃহবধূ অনৈতিক সম্পর্ক রয়েছে। সে আমার ভাইকে কুপ্রস্তাব দেয়। কিন্ত তাতে রাজি না হওয়ায় রাস্তা থেকে আমার ভাইকে ধরে নিয়ে, রাতভর নাটক সাজিয়ে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয় এবং ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়। আমার ভাই সম্পূর্ণ নির্দোশ।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন, গ্রেফতারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার : মামলা দায়ের

Update Time : ০৫:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯