০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে আধাকেজি গাঁজাসহ আটক ২

  • Update Time : ০৭:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ আগস্ট ২০১৯
  • / ১৯ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আধাকেজি গাঁজাসহ মাদক কারবারি ফয়ছল মিয়া (৩৫) অটোরিকসা চালক গফুর আলী (২২) নামে দু’ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বিশ্বনাথ-লামাকাজী সড়কের রামপাশা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ফয়ছল রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাজী আরিছ আলীর ছেলে ও গফুর একই ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আবদুন নুরের ছেলে।
জানা গেছে, পেশাদার মাদক কারবারী ও ওসমানীনগর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ফয়ছল মিয়া অটোরিকশা (সুনামগঞ্জ-থ, ১১২০৬৭) যোগে গাঁজা নিয়ে লামাকাজী থেকে বিশ্বনাথ অভিমুখে আসছিল। গোপনে সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ বিশ্বনাথ-লামাকাজী সড়কের রামপাশা এলাকা থেকে ফয়ছল ও অটোচালক গফুরকে আটক করে।

থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর দু’জনকেই মঙ্গলবার সিলেটের আদালতে প্রেরণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

১০

বিশ্বনাথে আধাকেজি গাঁজাসহ আটক ২

Update Time : ০৭:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ আগস্ট ২০১৯