০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির ছাদে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

  • Update Time : ০৫:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল করিম (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। থানা ও পরিবার সূত্রে জানা যায়, সাত বছরের শিশুকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে দোকানে যাওয়ার কথা বলে সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে প্রতিবেশী নজরুল ইসলামের বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ওই লম্পট রবিউল। শিশুটির ডাকচিৎকারে ধর্ষক পালিয়ে যায়। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউলকে আটক করতে না পারলেও মঙ্গলবার সকালে উপজেলার জুমাইনগর গ্রামে অভিযুক্তের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযুক্ত রবিউল ওই একই গ্রামের জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে। যোগাযোগ করা হলে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা সরকার জানান, শিশুটির শরীরে ধর্ষণের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। সে বর্তমানে চিকিৎসাধীনে রয়েছে। এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, রাত ২টার সময় অভিযোগ পেয়েছি। ডাক্তারি চেকআপের মাধ্যমে শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া রয়েছে বলে তিনি জানান। অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে নাটোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাড়ির ছাদে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Update Time : ০৫:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১