১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্টের মন্তব্যে বিশ্বনাথে ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে মারধর করলেন ছাত্রলীগ নেতা

  • Update Time : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ফেসবুকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দেওয়া পোস্টের মন্তব্যের জবাব দেওয়াকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে এক ছাত্রদল নেতাকে তাঁর বাসায় ঢুকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, শামীম আহমদ তাঁর ফেসবুক আইডিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করে পোস্ট দেন। এসব পোস্টের মন্তব্যের ঘরে আবদুল মজিদ বকুল পাল্টা মন্তব্য করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে বুধবার সন্ধ্যায় শামীম আহমদ বকুলের বাসায় গিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। মারধরে আহত বকুলকে পরে স্থানীয়রা বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্র আরও জানায়, বকুলকে মারধরের পর শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে শামীমকে ধরার চেষ্টা করেন। তবে এর আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনার পর হাবিবুর রহমান হাবিবকে পুলিশ আটক করেছে বলে স্থানীয়ভাবে খবর ছড়িয়ে পড়ে। তবে ছাত্রদল নেতা বকুলকে মারধরের ঘটনায় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘এরকম একটি ঘটনা আমরা শুনেছি। তবে শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ফেসবুক পোস্টের মন্তব্যে বিশ্বনাথে ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে মারধর করলেন ছাত্রলীগ নেতা

Update Time : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬