১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়তি ও মনের আকুতি : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ১০:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫ বার নিউজটি পড়া হয়েছে
মানুষকে দেখি সুখী, হাসিমুখে থাকে সদা সর্বক্ষণ,
গভীরে তাকালে দেখি, কত কষ্টে পুড়ছে তাদের মন।
অর্থ-কড়ি, মান-যশ, সম্মানের তো কোনো অভাব নাই,
তবুও বুকে এত হাহাকার, কারণ খুঁজে নাহি পাই।
মানুষ যা স্বপ্ন দেখে, সবার তো আর বাস্তব হয় না,
সবার ভাগ্য এক সুতোয়, সৃষ্টিকর্তা তো বাঁধেন না।
আল্লাহর পরিকল্পনা মহা পরিকল্পনা, তাঁর চেয়ে বড় কে আর আছে?
ইচ্ছা করলেই কি সব পাওয়া যায়, এই নিয়তির কাছে?
বুকে নিয়ে আশা চেয়েছি সন্তান হোক সমাজের আলো,
প্রতিষ্ঠিত হয়ে তারা চলুক পথে যা কিছু ভালো।
লেখক:- কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।




























