০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবজাতকের মৃত্যুর শোকে মায়ের আত্মহত্যা

  • Update Time : ১২:৫৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নবজাতকের মৃত্যুর শোকে গলায় ফাঁস দিয়ে টুম্পা রানী (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার সকালে নোয়াখালীর হাতিয়ায় চরঈশ্বর ইউনিয়নের রাজারহাওলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত টুম্পা রানী একই এলাকার পল্লী চিকিৎসক সঞ্জয় মজুমদারের স্ত্রী ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুবল চন্দ্র মজুমদারের মেয়ে। জানা যায়, গত অক্টোবর মাসের শুরুতে টুম্পা রানী ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পরেই নবজাতকের নিউমোনিয়া হয় এবং ১৮ দিনের মাথায় মারা যায়। এরপর থেকেই টুম্পা কিছুটা অস্বাভাবিক আচরণ করতে থাকেন। তার ধারণা অর্থের অভাবে নবজাতক মারা গেছে। টুম্পার বাবা সুবল চন্দ্র দাস বলেন, সন্তানের মৃত্যুর পর থেকে তার মেয়ে অস্বাভাবিক আচরণ করছিলেন। টুম্পা সন্তান হারানোর শোক কাটাতে পারছিল না। তাকে স্বাভাবিক করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। সোমবার সকালে আমার মেয়ে আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে। স্বামী সঞ্জয় মজুমদার জানান, সোমবার সকালে বাজার থেকে বাড়িতে এসে কয়েকবার টুম্পার নাম ধরে ডাক দিই। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকি এবং দেখি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমার স্ত্রী ঝুলে আছে। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবজাতকের মৃত্যুর শোকে মায়ের আত্মহত্যা

Update Time : ১২:৫৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২