০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে কমিউনিটি পুলিশ সপ্তাহ পুলিশিংডে উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
- Update Time : ০৮:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন অর রশিদ, দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারবাজার থানা পুলিশের আয়োজনে পুলিশ জনতার সঙ্গে কাজ করি মাদক-
জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই শ্লো গানকে সামনে রেখে দোয়ারাবাজারে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিংডে। শনিবার (২৬অক্টোবর) সকালে দোয়ারাবাজার থানার সম্মোখ থেকে র্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ হয়ে র্যালিটি ফিরে আবার থানায় ফিরে আসে। দোয়ারাবাজার উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দোয়ারবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল হাসেম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, এসআই সজিব দত্ত প্রমুখ।





























