জগন্নাথপুর- মীরপুর ইউনিয়নে জামায়াতের সীরাতুন্নবী (সা.) আলোচনা সভা ও দোয়া মাহফিল
- Update Time : ১২:১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার ৩ নং মীরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, জগন্নাথপুর উপজেলার আমীর মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম, মিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ জান্নাতুল ফেরদাউস, জগন্নাথপুর উপজেলা পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিন, মিরপুর ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান খালেদ।




























