০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ
- Update Time : ০৭:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পুলিশ। জানাগেছে উপজেলার পাটলী ইউনিয়নের বনগাও গ্রামের মোঃ তারিফ উল্লাহর ছেলে মোঃ জুয়েল মিয়ার (২৯) একটি মোবাইল ফোন সম্প্রতি হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য জগন্নাথপুর থানায় তিনি একটি সাধারণ ডাইরি করেন। জিডির সুত্রধরে থানার এএসআই সোহেল তথ্য প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া ২২ হাজার টাকার মূল্যের মোবাইল ফোনটি উদ্ধার করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান (শনিবার ২২ অক্টোবর) উদ্ধারকৃত মোবাইল ফোনটি মোবাইলের প্রকৃত মালিক মোঃ জুয়েল মিয়াকে তার মোবাইল ফোনটি ফিরিয়ে দিয়েছেন।





























