০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৩:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশের অভিযানে যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এস আই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে এএসআই মোঃ হারুন রশিদের সহযোগীতায় একদল পুলিশের অভিযানে উপজেলার দাওরাই গ্রামের আব্দুর জব্বারের ছেলে দায়রা- ৪৬/৯৪, জিআর-২৮/৯২ (জগঃ) জগন্নাথপুর থানা মামলা নং-০৪(০৩)৯২ ধারা-৩০২ পেনাল কোড এর যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক অাসামীকে শুক্রবার (২৬ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।





























