০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে শায়েখে কাতিয়া হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই: ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া

  • Update Time : ০৬:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়েখে কাতিয়া (রহ.)-এর বড় সাহেবজাদা, কাতিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শায়খুল হাদিস, খলিফায়ে ফেদায়ে মিল্লাত হাফিজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ শায়েখে কাতিয়া (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সিলেট নগরীর আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাতিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়েখে কাতিয়া (রহ.)-এর ইলমি ও আধ্যাত্মিক উত্তরাধিকার ধারণ করে হাফিজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ দীর্ঘদিন কাতিয়া মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে সুনাম ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি একজন আল্লাহওয়ালা আলেম হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই তিনি সবার কাছে ‘হাজী সাহেব’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি তাঁর পিতা হযরত কুতবে বাঙ্গাল মাওলানা আমিন উদ্দীন শায়েখে কাতিয়া (রহ.)-এর যোগ্য উত্তরসূরি ও স্থলাভিষিক্ত ছিলেন। তিনি ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা আসআদ মাদানী (রহ.)-এর ইজাজতপ্রাপ্ত ছিলেন। মাদ্রাসা পরিচালনা, ইসলাহী মেহনত এবং ওয়াজ-তাফসিরে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। সিলেট বিভাগসহ সারা দেশের উলামায়ে কেরাম ও আপামর মুসলিম জনতার কাছে তিনি অত্যন্ত সুপরিচিত ও সমাদৃত ছিলেন। তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে জগন্নাথপুরসহ সারাদেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে শায়েখে কাতিয়া হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই: ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া

Update Time : ০৬:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬