০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে শায়খে কাতিয়া হাজী ইমদাদুল্লাহর জানাজায় অর্ধলক্ষাধিক মানুষের ঢল

  • Update Time : ০৯:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়েখে কাতিয়া (রহ.)-এর বড় সাহেবজাদা, কাতিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শায়খুল হাদিস হাফিজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ শায়েখে কাতিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাতিয়া মাদ্রাসা মাঠে মরহুমের ছোট ভাই কারি মাওলানা ইউসুফ আমিনীর ইমামতিতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপি, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খাঁন শায়খে সুনামগঞ্জী, শায়খুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, আলেম-উলামা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমকে তাঁর পিতা কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়েখে কাতিয়া (রহ.)-এর কবরের পাশে কাতিয়া মাদ্রাসায় দাফন করা হয়। হাফিজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ শায়েখে কাতিয়া একজন আল্লাহওয়ালা আলেম হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই তিনি সবার কাছে ‘হাজী সাহেব’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি তাঁর পিতা হযরত কুতবে বাঙ্গাল মাওলানা আমিন উদ্দীন শায়েখে কাতিয়া (রহ.)-এর যোগ্য উত্তরসূরি ও স্থলাভিষিক্ত ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সিলেট নগরীর আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের ইন্তেকালে জগন্নাথপুরসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দেশ-বিদেশের হাজার হাজার ছাত্র ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে শায়খে কাতিয়া হাজী ইমদাদুল্লাহর জানাজায় অর্ধলক্ষাধিক মানুষের ঢল

Update Time : ০৯:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬