১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মদসহ আটক
- Update Time : ১০:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে বিশেষ অভিযানে দেশীয় তৈরী তিন লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জগন্নাথপুর এলাকার বাসুদেব বাড়ির মৃত বৈদ্যনাথ বণিকের ছেলে বিভু বণিককে (৪২) চোলাই মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























