জাতী তখনই ধ্বংস হয় যখন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়: এমপি লুনা
- Update Time : ১১:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘একটি জাতি তখনই ধ্বংস হয়, যখন তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়। আমরা বিগত ১৭ বছর দেখেছি সেই শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিত ভাবে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। মব সৃষ্টির মাধ্যমে অটোপাশের সংস্কৃতি চালু করা হয়েছিল। শিক্ষার্থীরাও অভ্যস্থ হয়ে গিয়েছিলো, যে আমাদের পরীক্ষা দিতে হবেনা, রাস্তায় গিয়ে দাঁড়ালেই অটোপাশ। এ নাজুক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান নানামুখি উদ্যোগ গ্রহণ নিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে যুগোপযোগী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ২টায় বিশ্বনাথের আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোলষি কুমার সাহা’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বশর মো: ফারুক’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঈনুল হক, ছহিফাগঞ্জ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রউফ, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় ও কলেজ গর্ভণিং বডির আহবায়ক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তাক আহমদ রুহেল। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের প্রাক্তন ছাত্র, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির সহকারি প্রধান শিক্ষক মোকাব্বির ও কয়েছ আহমেদ প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষাথী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।




























