জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১১
- Update Time : ০৪:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ আগস্ট ২০১৯
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশের পৃথক অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে ও এসআই অনিক চন্দ্র দেব, এএসআই মুক্তার হোসেন, এএসআই জাকির হোসেন, এএসআই হারুন অর রশিদের সহযোগীতায় একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের মৃত তারিফ উল্লাহর ছেলে পলাতক অাসামী রশিদ উল্লাহ, মৃত ফুরকান উল্লাহর ছেলে আজমান উল্লাহ, আজমান উল্লাহর ছেলে সালেহ আহমদ, রশিদ উল্লাহর ছেলে জালাল আহম্মদ, রশিদ উল্লাহর ছেলে জাহাঙ্গীর মিয়া, রশিদ উল্লাহর ছেলে জাবেদ আহমদকে গ্রেফতার করা হয়েছে
এদিকে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান নেতৃত্বে এসআই রাজিব রহমান, এসআই আফছার আহমদ, এএসআই শিবলু মজুমদার, এএসআই শহিদুল ইসলামের সহযোগীতায় একদল পুলিশের অভিযানে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের আমির আলীর ছেলে পলাতক অাসামী ধন মিয়া, আমির আলীর ছেলে মিলন মিয়া, আমির আলীর ছেলে রিপন মিয়া, আব্দুল কাদিরের ছেলে আব্দুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়ও জগন্নাথপুর থানার এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে উপজেলার বলবল গ্রামের ছোয়াব আলীর ছেলে পলাতক আসামী ছাব্বির আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অাসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























