০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নুর আলী খুনীদের শাস্তির দাবিতে সোচ্চার এলাকাবাসী

  • Update Time : ১১:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মিথ্যাচারের বিরুদ্ধে ও হতভাগ্য মুক্তিযোদ্ধার সন্তান নুর আলী খুনীদের শাস্তির দাবিতে গ্রামবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

এলাকার প্রবীন মুরব্বী আক্তার হোসেন আপ্তর মিয়ার সভাপতিত্বে ও নুর আলী খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গউছ আলী, সমাজকর্মী আবদুন নুর, আলমাছ মিয়া, আবদাল মিয়া, শিরু মিয়া, ছোরাব আলী, জুয়েল চৌধুরী, দিলোয়ার হোসেন, রোকন মিয়া, সালাত মিয়া, হাসান আহমদ, শিকদার সুজন, আবেদীন, হাসান নুর, ইদ্রিছ আলী, নুরুল মিয়া, জুবেদ আলী, সৌরভ মিয়া, আবু সামা, শখত আলী, আমিনুর রহমান, নজরুল ইসলাম প্রমূখ। এ সময় এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গত ১৬ সেপ্টেম্বর মাদ্রাসার জমি নিলাম নিয়ে স্থানীয় শ্রীধরপাশা গ্রামের জাবেদ আলম ও ফয়সল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ফয়সল পক্ষের ৩৭ জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে ৭০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ফয়সল পক্ষের মুক্তিযোদ্ধার সন্তান নুর আলী সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার কয়েক দিন পরে মৃত্যু হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

তবে আইনের ফাক-ফোকরে হত্যা মামলার ১৮ জন আসামি জামিনে বাড়িতে এসে একের পর এক অপরাধ মূলক ঘটনা ঘটিয়ে চলেছে। তারা তাদের নিজের বাড়ি পুড়িয়ে ফয়সল পক্ষের উপর চাপিয়ে দেয়। তাদের বোবা শিশুদের লুকিয়ে ফয়সল পক্ষকে হয়রানী করে। ঠিক এভাবে তারা নিজেরা অনেক অঘটন ঘটিয়ে ফয়সল পক্ষের উপর মিথ্যা মামলা করেছে।

তাতে তারা ক্ষান্ত হয়নি এবার নতুন করে মিথ্যাচার করছে। বিভিন্ন গণ মাধ্যমের সাংবাদিকদের তারা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা দয়া করে এলাকায় এসে দেখে যান জাবেদ আলম বাহিনীর সন্ত্রাসী কর্মকা-।

তাদের ভয়ে গ্রামের লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না। তারা মানুষ হত্যা করেও শান্ত হয়নি। বরং একের পর এক নিরীহ গ্রামবাসীকে কিভাবে অত্যাচার নির্যাতন করছে। সেই সাথে নুর আলী খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেন এলাকাবাসী।
বক্তারা আরো বলেন, মিথ্যাবাদী জাবেদ আলমের সন্ত্রাসী বাহিনীর অপ-প্রচারে বিভান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান এবং এসব মিথ্যাবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নুর আলী খুনীদের শাস্তির দাবিতে সোচ্চার এলাকাবাসী

Update Time : ১১:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭