০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দোকানের তালা ভেঙ্গে নগদ দুই লক্ষ টাকা চুরি!
- Update Time : ১০:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জগন্নাথপুর পৌর এলাকার ভবেরবাজার মোনাইম ট্রেডার্সে গত রাতে চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে নগদ দুই লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে।
দোকানের মালিক নজরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে তালা দিয়ে দোকানের বিতরেই তিনি ঘুমান। ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে দেখেন তালা ভেঙ্গে নগদ দুই লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে চোর।





























