জগন্নাথপুরে তালামীযে ইসলামিয়ার আশারকান্দি ইউনিয়নে ৩৯ সদস্যের কমিটি ঘোষণা
- Update Time : ১২:০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর (পূর্ব) উপজেলা শাখার আশারকান্দি ইউনিয়ন শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরা শাহ মনোয়ার আলী কবিরী (র.) হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এ কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের জগন্নাথপুর (পূর্ব) উপজেলা শাখার সভাপতি দুলাল আহমদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এনামুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর (পূর্ব) উপজেলা শাখার সহ-সভাপতি আমিনুর রহমান, সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান নোমান, সাবেক সাধারণ সম্পাদক কে এম শুহেদ আহমদ, চরা শাহ মনোয়ার আলী কবিরী (র.) হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ রশিদ আহমদ, পূর্ব উপজেলার সহ-সাধারণ সম্পাদক সফর আলী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আশরাফ আলী ও সদস্য ইসমাইল হোসেন।
আশারকান্দি ইউনিয়ন তালামীযে ইসলামিয়ার কাউন্সিলে শেখ সাহান আহমদ সাহেলকে সভাপতি, আব্দুল মোমিনকে সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন ইমন, নজরুল ইসলাম ও রেজন আলী; সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জমির হোসেন ও শাহের আলী; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সিদ্দিকুর রহমান; তথ্য ও প্রযুক্তি সম্পাদক লাবিব তালুকদার; সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ আহমদ নোমান কামালী; অর্থ সম্পাদক হোসাইন আহমদ; সহ-অর্থ সম্পাদক শাহ ছামির আলী ও আনিসুর রহমান দিপু; অফিস সম্পাদক কাজী শাহজাহান আহমদ; সহ-অফিস সম্পাদক ইমরান আহমদ ও আরিফুল ইসলাম; প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রব; সহ-প্রশিক্ষণ সম্পাদক রায়েল আহমদ ও হোসাইন আহমদ; শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ আহমদ; সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারজান আহমদ; সদস্য মহিদুল ইসলাম মুছাদ্দিক, ইমন আহমদ রাকিব, জাবেদ আহমদ খাঁন, সাহেদ আহমদ, ফাহিম, মোঃ আব্দুল মোমিন, কাজী জামিল আহমদ, সিফাত, রেদুয়ান আহমদ, রুহুল আমিন, হাবিবুর রহমান ও জাবেল আহমদ।




























