জগন্নাথপুরে ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মমিন নাসির এর জন্মদিনে কেক কাটলেন সিদ্দিক অাহমদ
- Update Time : ১১:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের সাবেক অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক অাহমদ বলেছেন, জন্মদিন একটা আনন্দের দিন। এ দিবসটি প্রত্যেক মানুষই নিজ নিজ অবস্থান থেকে স্মরণীয় করতে চায়। এ আনন্দের আবেগটাই অনন্য। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মমিন নাসির এর জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মমিন নাসিরের সহকর্মীদের উদ্যোগে জগন্নাথপুর পৌর এলাকার ভবের বাজার অাওয়ামীলীগের অাঞ্চলিগ কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এই জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আলামিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, কবি ও কলামিস্ট দ্বীন মোহাম্মদ অারজুমন্দ অালী, আওয়ামীলীগ নেতা হরুফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সৈয়দপুর যুব পরিষদ সিলেটের সমন্বয়কারী মির্জা আবুল বরাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক রুমেন আহমদ, সহ- সভাপতি আব্দুল কাদির, তুফায়েল আহমদ, যুগ্ম সম্পাদক মিনার আহমদ, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া জবলু, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, সহ-সভাপতি নিজাম রনি, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জগন্নাথপুর উপজেলার যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাহী, ছাত্রলীগ নেতা কামরান অাহমদ, রুহেল অাহমদ।





























