জগন্নাথপুরে কাতিয়া মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম মাওলানা ইউসুফ আমীনি
- Update Time : ১২:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া (রহ.) প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম হিসেবে দায়িত্ব পেয়েছেন তাঁর তৃতীয় সাহেবজাদা হযরত মাওলানা ইউসুফ আমীনি।
কাতিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শায়খুল হাদিস হাফিজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ শায়খে কাতিয়ার ইন্তেকালের পর মাদ্রাসার মুহতামিম হিসেবে মাওলানা ইউসুফ আমীনিকে নির্বাচিত করা হয়েছে।
মাওলানা ইউসুফ আমীনি কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া (রহ.)-এর তৃতীয় সাহেবজাদা এবং মরহুম হাফিজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ শায়খে কাতিয়ার ছোট ভাই। তিনি দ্বীনি শিক্ষা ও ইসলামী অঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
নবনির্বাচিত মুহতামিম হিসেবে মাওলানা ইউসুফ আমীনির দায়িত্ব গ্রহণে কাতিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে আনন্দ ও আশাবাদ দেখা দিয়েছে। তাঁর নেতৃত্বে কাতিয়া মাদ্রাসার দ্বীনি শিক্ষা, সুনাম ও ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।




























