১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে এক নারীকে মারধরের অভিযোগ

  • Update Time : ১২:২৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সনামগঞ্জের জগন্নাথপুরে বসতবাড়িতে সুমিতা বেগম (২৮) নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা গেছে, আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের আনহার মিয়ার স্ত্রী সুমিতা বেগমকে একই বাড়ির আনোয়ার মিয়া, কামরুল মিয়া ও ছালেহা বেগম মারধর করেন বলে অভিযোগ উঠেছে। সুমিতা বেগম অভিযোগ করে বলেন, তাঁর স্বামী অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সুযোগে বাড়িতে তাঁকে একা পেয়ে অভিযুক্তরা তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে তিনি আহত হয়েছেন বলে জানান। তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজনের কারণে তিনি বাড়িতে নিরাপদ বোধ করছেন না। তাঁর স্বামী চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রায়ই বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে তাঁকে একা পেয়ে অভিযুক্তরা বিভিন্ন সময় গালিগালাজ ও ঝগড়াবিবাদ করেন বলে দাবি করেন তিনি। সুমিতা বেগম বলেন, প্রতিপক্ষের লোকজনের কারণে তিনি তাঁর ছেলে-মেয়েদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতিতে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়েরের পর বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে থানার এসআই কবির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে এক নারীকে মারধরের অভিযোগ

Update Time : ১২:২৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬