০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোরআনে হাফেজের মর্মান্তিক মৃত্যু

  • Update Time : ০৬:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাঈদ আহমদ (২০) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মির্জারগড় উত্তর জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৭ঘটিকার দিকে মসজিদে ডাব পারতে গিয়ে অসাবধানতা বশত: বৈদ্যুতিক তার ফল্ট করে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন হাফেজ সাঈদ। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাফিজ সাঈদ আহমদ ওই গ্রামের জুবায়ের আহমদ মিস্ত্রীর ছেলে। তিনি সদ্য কোরআনে হাফেজ হয়েছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোরআনে হাফেজের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৬:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬