যুব জমিয়ত সিলেট মহানগরীর বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৪:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাদ এশা সিলেট নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, সহ-সাংগঠনিক সম্পাদক এম বশির আলী, অর্থ সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির সহ মহানগর যুব জমিয়তের নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন। বৈঠকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং সিলেট মহানগরীকে যুব জমিয়তের দুর্গ হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযানসহ সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।




























