জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম এ মুকিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মামুন হাওলাদার, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক দিলু মিয়া, ফুজায়েল আহমদ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























