জগন্নাথপুরের কৃতি সন্তান মাওলানা মোঃ আবু ছালেহর ডিগ্রি লাভ
- Update Time : ০৪:১৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / ১৬ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান মাওলানা ক্বারী মোঃ আবু ছালেহ যুক্তরাজ্য থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন। জগন্নাথপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর গ্রামের বাসিন্দা পশ্চিম ভবানীপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মোঃ আব্দুল তাহিদ ও মাতা মৃত আয়শা বেগমের আট সন্তানের মধ্যে মাওলানা ক্বারী মোঃ আবু ছালেহ সর্ব কনিষ্ঠ সন্তান। জানা যায়, যুক্তরাজ্যের স্বনামধন্য হাই রাংকিং কভেন্টি বিশ্ববিদ্যালয় থেকে “এম এস সি ইন ম্যানেজমেন্ট উইথ এক্সটেন্ডডেট প্রপেশনাল প্রাকটিস” ব্যবস্থাপনা বিষয়ের উপর কৃতিত্বের সহিত সফলভাবে রিসার্চ ডিগ্রী অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে দেশ- বিদেশ থেকে তাহার পরিবারের ৭ ভাই বোন, এরি মধ্যে উপস্তিত ছিলেন তাঁহার বড় বোন স্কুল শিক্ষিকা রাশিদা বেগম, ফরিদা বেগম, আবিদা সুলতানা, নিলুফা লিজা এবং বড়ভাই শিক্ষানুরাগী মোঃ আবু তালেব, মোঃ আবু খালেদ ও আত্মীয় স্বজন যোগ দিয়েছিলেন। দেখা যায় গতকাল গিল্ডহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় ডীন, লেকচারার, অসংখ্য ছাত্র/ছাত্রী ও তাঁদের উপস্তিত শুভাক্ষাংকীদের প্রানবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জাকজমক অনুষ্ঠান। অনুষ্টানে সম্মাননা কালো ও সবুজ রংয়ের গৌত পরিহিত আবু ছালেহ সহ অসংখ্য ডিগ্রীদারীদের হাতে প্রাপ্ত সনদ তুলে দেওয়া হয। উল্লেখ্য যে মোঃ আবু ছালেহ ইকরছই আলীয়া মাদ্রাসা থেকে দাখিল, আলীম , হবিবপুর ও কেশবপুর ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল ডিগ্রী এবং সৎপুর টাইটেল মাদ্রাসা থেকে হাদীস শরীফের উপর কামিল (মোহাদ্দিস) ডিগ্রী অর্জন করেন। এবং দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী থেকে আল-কুরআনুল ক্বারী সার্টিফিকেট অর্জন করেন। তাছাড়া ও তিঁনি এম. সি কলেজ থেকে কৃতিত্বের সহিত রাস্ট্রবিজ্ঞানে এম, এস,এস (অনার্স) ও এম, এস,এস (মাস্টার্স) ডিগ্রী লাভ করেন। দেশ বিদেশ থেকে বন্ধু বান্ধব ও অনেক আত্নীয় স্বজন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁকে বিভিন্ন ভাবে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।





























