১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতক উত্তর উপজেলা তালামীযের কৃতি সংবর্ধনা সম্পন্ন

  • Update Time : ০২:১৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় শাহ সুফি মোজাম্মিল আলী (রহ.) আলিম মাদরাসা কনফারেন্স হলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের ছাতক উত্তর উপজেলা শাখার সভাপতি আবদুল গফফার আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শিক শিক্ষায় বলীয়ান হয়ে দেশ, জাতি ও ইসলামের সেবায় আত্মনিয়োগ করাই হোক আজকের কৃতি শিক্ষার্থীদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, সূফিনগর আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আবদুস সালাম, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি তারেক আহমদ রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. আবদুল বাছিত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাধারণ সম্পাদক মাহদি বিন আবদুল আজিজ।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা আল ইসলাহ সদস্য মাওলানা নজমুল হক নসিব, ছাতক পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা বেলাল আহমদ, ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি জুলফিকার আহমদ জুয়েল, দোয়ারা পূর্ব উপজেলা সভাপতি সাইদুল হাসান সাহান, ছাতক জালালিয়া কামিল মাদরাসা শাখার সভাপতি মইনুল হক এবং সমাজসেবী ক্বারী আলী হোসেন মানিক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ছাতক উত্তর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ। সংবর্ধনা সভায় উপজেলার বিভিন্ন মাদরাসা ও স্কুলের বিপুল সংখ্যক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এসময় সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক উত্তর উপজেলা তালামীযের কৃতি সংবর্ধনা সম্পন্ন

Update Time : ০২:১৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬