সিলেটে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে জেলা ও মহানগর কমিটির যৌথ বৈঠক
- Update Time : ০২:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিলেট নগরীর শিবগঞ্জস্থ সংগঠনের সাংগঠনিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা শায়খ শফিকুল হক সুরইঘাটি। বৈঠকে আগামী ১৪ ও ১৫ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনের প্রস্তুতি জোরদার করতে বৈঠকে কয়েকটি উপকমিটি গঠন করা হয়। এ সময় সম্মেলনের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ খান, জেলা শাখার সহসভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন রাণাপিঙ্গী, মহানগর শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম আহমদ ক্বাসিমী, জেলা সহসাধারণ সম্পাদক মুফতি জামাল উদ্দীন হক্কানী, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা ইয়াহইয়া খান, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, জেলা প্রচার সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, মহানগর অর্থ সম্পাদক মুফতি জসিম উদ্দীন, মহানগর সহপ্রচার সম্পাদক মুফতি নোমান বিন আফসার, অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী, মাওলানা নূরুল আলম জাবের, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা এরশাদ খান আল হাবীব, হাফিজ আব্দুল করীম দিলদার, মাওলানা কামাল ইউসুফ, মাওলানা আবুল কাসিম, সেলিম চৌধুরী, মাওলানা আবুল খয়ের, মাওলানা আব্দুস সালাম, মীর আইনুল হক, হাফিজ রায়হান আহমদ, হাফিজ মাহবুব আহমদ, ফরিদ উদ্দীন প্রমুখ। বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।




























