০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু
- Update Time : ০৯:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২০
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে ছাদ থেকে পড়ে মৃত্যু বরণ করেছে রিয়া বেগম(১৮) নামের এক কলেজ ছাত্রী। শনিবার বিকেলে নিজ বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে সে মৃত্যুবরণ করে। রিয়া বেগম শহরের চরেরবন্দ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিনের কন্যা, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর ভাতিজি ও ছাতক সরকারি ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী। শনিবার বিকেলে নিজ ভবনের ছাদে পায়চারি করার এক পর্যায়ে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয় রিয়া বেগম। তাকে আশংকাজনকভাবে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।





























