ছাতকে এসএসসি ও দাখিল কৃতী শিক্ষার্থীদের তালামীযের সংবর্ধনা
- Update Time : ০৪:৪৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, মানুষের জীবন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দায়িত্ব তথা যমীনে দ্বীন প্রচারের দায়িত্ব দিয়ে এ যমীনে প্রেরণ করেছেন। কিন্তু নানা কারণে মানুষ সে দায়িত্ব সম্পর্কে গাফিল হয়ে পড়ে। মানুষকে বিশেষত ছাত্রসমাজকে সে দায়িত্ব সম্পর্কে সচেতন করতে তালামীযে ইসলামিয়া নানাভাবে ভূমিকা পালন করছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষের নৈতিকতা থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নৈতিকতাবিহীন ব্যক্তির পক্ষে দ্বীনের খেদমত চালিয়ে যাওয়া ফলপ্রসূ হয় না। আর ছাত্রজীবন নৈতিকতা চর্চার উত্তম সময়। এ সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন উত্তম সাহচর্য তালাশ। উত্তম কাজের অনুপ্রেরণা তৈরিতে আদর্শ সাহচর্য অভিভাবকের ভূমিকা পালন করে, এর ব্যতিক্রমতায় ব্যক্তির অধঃপতন ডেকে আনে। নৈতিক জীবন গঠন করতে হলে তাই উত্তম সাহচর্য তালাশ করতে হবে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের ছাতক দক্ষিণ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুধবার উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু।
সংগঠনের ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি ফয়েজ আহমদ নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম কাওসারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পালপুর জালালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সাহাব উদ্দিন সালেহী, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সভাপতি শাহ জাহান, সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক হাসান মাহবুব, সাবেক অফিস সম্পাদক মোহাম্মদ শিরন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সায়েম মিয়া, আল-ইখওয়ান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হান্নান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাতক দক্ষিণ উপজেলা সহ-সভাপতি ফয়সাল আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে ছাতক দক্ষিণ উপজেলা সহ সভাপতি জুলফিকার আহমদ জুয়েল, সহ সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ত্বাহা, প্রচার সম্পাদক জাবেদ আহমদ, সহ প্রচার সম্পাদক শেখ জামিল, অফিস সম্পাদক মারজান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সালেহ উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক কামরুজ্জামান, মালেক উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন নোমান প্রমুখ।




























