চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ছাত্রলীগের প্রস্তুতিসভা
- Update Time : ১১:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন ছাত্রলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক সুজাত মিয়া মেম্বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ আহমদ ভূইয়া ও উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা শামসুল হকের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সুমন দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা ফয়জুল আহমদ, নিয়ামুল করিম, সেবু মিয়া, বিদ্যুৎ দাস, রুবেল মিয়া, শামীম আহমদ, দিনু দাস, মৃদুল দাস, জুয়েল আহমদ, চয়ন দাস, সজল আহমদ, রাসেল আহমদ, সাইফুল ইসলাম, বাছিরুল হক, রাজিব আহমদ, সারোয়ার হোসেন, সাব্বির আহমদ, মুরাদ, শাহিন, কাওছার প্রমূখ।





























