০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

  • Update Time : ০৩:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের তিনদিন পর আব্দুল হক নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অাজ সোমবার ১১টার দিকে উপজেলার গোয়াইন নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল হক আলীরগাঁও ইউনিয়নের পূর্ণা নগর এলাকার মৃত কুদরত উল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে আব্দুল হক গোয়াইন নদীর বল্লা ঢর এলাকায় নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। এরপর নিখোঁজের তিনদিন পেরিয়ে গেলে সোমবার গোয়াইন নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই আতিকুজ্জামান জুনেল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ নিহত ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তির লাশ ভেসে উঠার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইনঘাটে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

Update Time : ০৩:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯