খেলাফত মজলিস সিলেট মহানগরীর বাছাইকৃত দায়িত্বশীল-কর্মীদের তরবিয়তি মজলিস সম্পন্ন
- Update Time : ১০:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
- / ৩১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: খেলাফত মজলিস সিলেট মহানগরীর বাছাইকৃত দায়িত্বশীল-কর্মীদের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় নগরীর একটি কনফারেন্স হলে আয়োজিত তারবিয়তী মজলিসে প্রধান অতিথির আলোচনা রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ এ.এ তাওসিফ। বিশেষ অতিথির আলোচনা রাখেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালেহীন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নান। খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে গ্রুপ আলোচনা উপস্থাপন করেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, কে এম আব্দুল্লাহ আল-মামুন, ডা. মুহাম্মদ ফয়জুল হক প্রমুখ।





























