০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কওমি মাদ্রাসার সংবাদ সম্মেলনে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হলে কোরবানির চামড়া সংগ্রহে বিরত থাকার ঘোষণা

  • Update Time : ০৬:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ এদারা ভবনে সিলেট বিভাগ কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ-এর উদ্যোগে আজ সোমবার (১১ মে) এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এদারার মহাসচিব ও পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুল বাছির। শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্য সচিব ও সিলেট বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের চামড়া শিল্প রক্ষা এবং কওমি মাদরাসাগুলোর স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, সরকারকে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ ও তা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মাধ্যমে দেশের হাজারো দরিদ্র শিক্ষার্থী উপকৃত হবে এবং চামড়া শিল্পও টিকে থাকবে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সরকার যদি চামড়া শিল্প রক্ষা ও চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ না করে, তাহলে সিলেট বিভাগ কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ-এর আহ্বানে সিলেট বিভাগের সকল কওমি মাদরাসা চলতি বছর কোরবানির চামড়া সংগ্রহ থেকে সম্পূর্ণ বিরত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বহরগ্রাম মাদরাসার মুহতামীম মাওলানা এনাম আহমদ বহরগ্রামী, এয়ারপোর্ট রোড মাদরাসার মুহতামীম মাওলানা গোলাম কিবরিয়া, সুবহানীঘাট মাদরাসার মুহতামীম মাওলানা আহমদ কবির, আজাদ দ্বীনি এদারার শিক্ষা সচিব মাওলানা ইউসুফ খাদিমানি, শামীমাবাদ মাদরাসার মুহতামীম হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, রেঙ্গা মাদরাসার প্রতিনিধি মাওলানা মঞ্জুর আহমদ, জাউয়া মাদরাসার মুহতামীম মাওলানা মুস্তাফা কামাল, দরগাহ মাদরাসার প্রতিনিধি মাওলানা রশিদ আহমদ, সৈয়দপুর দারুল হাদিস বালিকা মাদরাসার মুহতামীম সৈয়দ মবনু, শায়খুল ইসলাম আল-আমিন মাদরাসার মুহতামীম মুফতি রশিদ আহমদ, দারুসসালাম মাদরাসার প্রতিনিধি মাওলানা নেয়ামত উল্লাহ, গোলাপগঞ্জের বাটুগঞ্জ মাদরাসার মুহতামীম মাওলানা আবুল কালাম, রায়নগর হেদায়েতুল ইসলামের মুহতামীম মাওলানা মডিউর রহমান, টিকরপাড়া মাদরাসার প্রতিনিধি মাওলানা কামাল আহমদ, হরিপুর মাদরাসার প্রতিনিধি মাওলানা আব্দুশ শহিদ, শাহ সুন্দর মাদরাসার মুহতামীম মাওলানা নাঈম উদ্দিন, সোবহানীঘাট মাদরাসার নায়েবে মুহতামীম হাফিজ মাওলানা আহমদ সগীর, রানাপিং মাদরাসার প্রতিনিধি মাওলানা ফখরুল ইসলামসহ সিলেট বিভাগের বিভিন্ন কওমি মাদরাসার প্রিন্সিপাল ও প্রতিনিধিবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কওমি মাদ্রাসার সংবাদ সম্মেলনে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হলে কোরবানির চামড়া সংগ্রহে বিরত থাকার ঘোষণা

Update Time : ০৬:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬