১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায়: ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক

  • Update Time : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

উচ্চ রক্তচাপ একটি নিরব ঘাতক। এই ঘাতক ব্যাধি মানুষের দেহে বিদ্যমান, বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেনা। কেননা তাদের অনেকেই কোন দিনই রক্তচাপ মাপেননি। বিশ্বস্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা যায় এদেশের পঁচিশ বছর বা তার বেশি বয়সের প্রাপ্ত বয়সীদের মধ্যে প্রতি পাঁচ জনের একজন উচ্চ রক্তচাপে ভূগছেন।

এদের মধ্যে অর্ধেক মানুষ সচেতন নয়। তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহন করেননা। ফলে এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর ২ লক্ষ ৭৭ হাজার ৯৪২ জন মানুষ হৃদরোগে মৃত্যুবরণ করেন।

তত্বাবধায়ক সরকারের সাবেক স্বাস্থ্য, পরিবারকল্যাণ ও ধর্মমন্ত্রণালয়ের উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। তিনি আরো বলেন একটি সুপরিকল্পিত উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণকর্মসূচী পারে হৃদরোগে ক্রমবর্দ্ধমান মৃত্যুর হার কমাতে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আমেরিকা ভিত্তিক রিসলভ টু সেইভ লাইভস এর সহায়তায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত সিলেট জেলার বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মানুষের জনস্বাস্থ্য রক্ষায় এবং উচ্চ রক্তচাপ নির্ণয়, চিকিৎসা ও নিয়ন্ত্রণের লক্ষে গোলটেবিল বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিসলভ টু সেইভ লাইভস ইউ এস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাঃ মার্ক গ্রিগরী জাফি, সিনিয়র প্রোগ্রাম অফিসার মার্গারেট লিসন ফার্রেল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর খন্দকার আব্দুল আউয়াল রিজভী, চীফ কার্ডিওলজিস্ট প্রফেসর ফজিলা-তুন-নেসা মালিক, সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ মোঃ আমিনুর রহমান লস্কর, পাবলিসিটি সেক্রেটারী ও প্রকল্প সমন্বয়কারী আবু তালেব মুরাদ, হাসপাতালের পরিচালক ও সিইও কর্ণেল (অবঃ) শাহ আবিদুর রহমান, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলকি পরিচালক মোঃ ফখরুল আলম, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর এবং ৪ উপজেলার স্বাস্থ্যকর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভার শুরুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ মোঃ আমিনুর রহমান লস্করের স্বাগত বক্তব্যের পর প্রকল্পের বিস্তারিত আলোকপাত করেন উচ্চ রক্তচাপ কন্ট্রোল প্রোগ্রাম এর প্রজেক্ট ডাইরেক্টর প্রফেসর ডাঃ সোহেল রেজা চৌধুরী।

গত ৪ মাসের উক্ত প্রকল্প কার্যক্রমের অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্প ম্যানেজার ডাঃ মাহফুজুর রহমান ভূঁইয়া
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ মানবদেহে নিরবঘাতক হিসেবে কাজ করে যাচ্ছে। অনিয়ন্ত্রিত রক্তচাপ অধিকাংশ হার্ট এ্যাটাক এর কারন হিসেবে দেখা যায়। আমাদের মধ্যে এ বিষয়ে সচেতনতার অভাবে এই অসংক্রামক ব্যধিটি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। আঠার বছর বয়সের সকলের উচিৎ নিয়মিত রক্তচাপ মাপানো। বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জনের লক্ষ্যে তথা সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে অসংক্রামক ব্যধি নিয়ন্ত্রণে কাজ করছে।
এই কর্মসূচীর আওতায় এলাকার প্রাপ্ত বয়স্ক সকল নাগরিকের জন্য রক্তচাপ মাপা, উচ্চ রক্তচাপ রোগীদের সরকার নির্ধারিত দীর্ঘ মেয়াদী চিকিৎসা সেবা প্রদান, নিয়মিত ফলোআপ, বিনামূল্যে ঔষধ প্রদান, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উচ্চ রক্তচাপ রোগী সনাক্ত করা ও তাদের চিকিৎসা সেবার জন্য এনসিডি কর্নারে প্রেরণ, জীবনযাত্রারমান পরিবর্তনের জন্য কাউন্সেলিং করা, কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ’র মাধ্যমে নাগরিক সচেতনতা নিশ্চিত করা হবে।
আলোচনা সভার শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি প্রফেসর ডাঃ এম এনায়েত উল্লাহ্। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায়: ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক

Update Time : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯