০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক

  • Update Time : ১২:৪৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আল্লামা সাঈদী (রহ) ছিলেন কোরআনের একজন জনপ্রিয় দাঈ। তার কণ্ঠে কোরআনের তাফসির শুনে দেশের অসংখ্য মানুষ দ্বীনের পথে অনুপ্রাণিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

মামুনুল হক লেখেন, ১৪ আগস্ট, আজ থেকে তিন বছর আগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ.-ইন্তেকাল করেন।

বাংলাদেশের ইতিহাসে মাওলানা সাঈদী রহ.-এর জীবন, তাঁর বিরুদ্ধে পরিচালিত বিচারিক প্রক্রিয়া এবং পরবর্তী ঘটনাপ্রবাহ ফ্যাসিবাদী জুলুমের এক নির্মম দৃষ্টান্ত হয়ে থাকবে।

২০১৩ সালে তাঁর মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ নিহত হন। অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারায়। রক্তাক্ত সেই অধ্যায় আজও বাংলাদেশের মানুষের স্মৃতিতে গভীরভাবে অম্লান।

পরবর্তীতে ২০২৩ সালের ১৪ আগস্ট কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন মাওলানা সাঈদী রহ. ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালের পরও তাঁকে ঘিরে জুলুমের সেই অধ্যায় যেন শেষ হয়নি। ঢাকায় তাঁর জানাজা আয়োজনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি তাঁর অসিয়তকৃত স্থানে
দাফনের আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত পিরোজপুরের সাঈদখালীতে তাঁকে দাফন করা হয়।

একজন আলেমের জীবন ও মৃত্যুর পরও তাঁর মর্যাদা ও শেষ ইচ্ছার প্রতি যে আচরণ করা হয়েছে, তা আমাদের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়।

মাওলানা সাঈদী রহ. ছিলেন কুরআনের একজন জনপ্রিয় দাঈ। তাঁর কণ্ঠে কুরআনের তাফসির শুনে দেশের অসংখ্য মানুষ দ্বীনের পথে অনুপ্রাণিত হয়েছেন। তাঁর ইন্তেকালে আমরা একজন আলেম ও দাঈকে হারিয়েছি; কিন্তু তাঁর দাওয়াত ও অবদান মানুষের হৃদয়ে বেঁচে থাকবে ইনশাআল্লাহ।

জুলুম কখনো স্থায়ী হয় না। ক্ষমতার দম্ভ ও রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে সত্যকে চিরদিন আড়াল করে রাখা যায় না। ইতিহাস একদিন প্রত্যেক জুলুমের হিসাব নেবে।

মাওলানা সাঈদী রহ.-এর ওপর সংঘটিত জুলুম এবং তাঁর মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে নিহত মানুষদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাঁদের সবাইকে শহীদের মর্যাদা দান করুন এবং মাওলানা সাঈদী রহ.-কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আল্লামা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক

Update Time : ১২:৪৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬