সিলেট কোট পয়েন্টে ভাটি বাংলা উলামা পরিষদের মানববন্দন
- Update Time : ০৪:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দেশের সরকার ও নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতনের প্রতিবাদে ভাটি বাংলা উলামা পরিষদের উদ্যোগে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে শুক্রবার বাদ জুম্মা মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। ভাটি বাংলা উলামা পরিষদের সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনীর সভাপতি ও সাংবাদিক ইয়াকুব মিয়ার পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ আব্দুল আউয়াল তারাপাশী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক জননেতা কে এম আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুমানগঞ্জ-৩ উন্নয়নের ফোরামের আহবায়ক মাওলানা ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল হক জালালাবাদী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, ছাতক উলামা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওছার আহমদ তালুকদার, জগন্নাথপুর উপজেলা সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ জয়নুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা ছালেহ আহমদ শাহবাগী, সিলেট ইসলামী সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল, সাবেক ছাত্রনেতা আব্দুর রহীম, জমিয়ত নেতা জাকির অাহমদ, বদরুল ইসলাম, সোহেল অাহমদ খান, হাফিজ ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা তালামিয নেতা ছায়েম হোসাইন, হাফিজ রেজাউল করীম, ছাত্রলীগ নেতা জাহাংগীর অালম জামাল, মুশাহিদুল ইসলাম, সাহেদ আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





























