০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নিয়ম মানছেন না ওসমানীর ডাক্তাররা

  • Update Time : ০৩:০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নিয়ম মানছেন না ওসমানীর ডাক্তররা। এতে সমস্যা হচ্ছে রোগীদের। বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন হাসপাতালটির পরিচালক। সিলেট বিভাগের মানুষের জন্য সরকারি চিকিৎসা সেবার বৃহত্তম প্রতিষ্ঠান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে কর্মরত চিকিৎসকরা উপস্থিত হওয়া ও প্রস্থানের ক্ষেত্রে সরকারি বিধি মানছেন না। তাই তাদের সতর্ক করে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই নির্দেশনা জারি করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসকদের প্রতিদিন সকাল আটটায় হাজির এবং দুপুর আড়াইটায় প্রস্থানের নিয়মটি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, উপস্থিত ও প্রস্থানের তথ্য পর্যালোচনার পর অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। সকাল সাড়ে ৯টার পর বহির্বিভাগে উপস্থিতির হার মাত্র ৪৮ ভাগ ও অন্তঃর্বিভাগে উপস্থিতির হার মাত্র ৬৫ ভাগ। প্রস্থানের ক্ষেত্রে দুপুর আড়াইটার আগে বহির্বিভাগের হার ৯৬ ভাগ। অন্তঃর্বিভাগে এ হার ৯০ ভাগ। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এটি প্রাথমিক সতর্কীকরণ। এরপরও যদি উপস্থিত ও প্রস্থানের ক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে নিয়ম মানছেন না ওসমানীর ডাক্তাররা

Update Time : ০৩:০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬