ছাত্র মজলিস সিলেট জালালাবাদ থানার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
- Update Time : ০৯:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জালালাবাদ থানা শাখার সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি সাঈদ ইব্রাহিম নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মুহিবুর রহমান রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি প্রভাষক খসরুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, ২ নম্বর হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান, খেলাফত মজলিস জালালাবাদ থানা সভাপতি আ.খ.ম. লোকমান, সিলেট মহানগর স্কুল বিভাগের সাবেক ইনচার্জ নাসিমুর রিয়াজ এবং ইসলামী যুব মজলিস সিলেট সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুস্তাক আহমদ জালালাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জালালাবাদ থানা শাখার অফিস ও প্রকাশনা সম্পাদক উমায়ের খান, স্কুল কার্যক্রম সম্পাদক উবায়দুর রহমান সাফওয়ান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আবু তালহা, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শাহরিয়ার আহমদ সোয়াদ, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক তাহমিদ, জালালাবাদ ইউনিয়ন সেক্রেটারি শেখ তালহা, ৮ নম্বর ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক সামিউর রহমান সামিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।




























