০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথের কাশিমপুর বিদ্যালয়ে প্রবাসীদের অর্থায়নে শিক্ষা সামগ্রী বিতরণ

  • Update Time : ০৩:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট সাদিকুর রহমান রানা ও প্রবাসী শামিম হাসান জাহেদের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূর উদ্দিন আহমদের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী কবির উদ্দিন সুজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী এডভোকেট সাদিকুর রহমান রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক এমদাদ হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শামিম হাসান জাহেদ, শিক্ষিকা মিলিনা বেগম, শিক্ষানুরাগী আতাউর রহমান, আফিক মিয়া, নুরুল ইসলাম খান, কুদ্দুছ মিয়া, মাওলানা আনহার উদ্দিন, আলা উদ্দিন, ইসলাম খান, দিলাল মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, সংগঠক আইয়ুব আলী, তাজুল ইসলাম, মিয়াদ মিয়া। এসময় এলাকার বিশিষ্টজন, অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে প্রকৃত শিক্ষার্জনের প্রধান ও প্রথম শিক্ষাঙ্গন। শিশুরা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রকৃত শিক্ষিার ভিত্তি পেলে, পরবর্তি জীবনে সুশিক্ষায় শিক্ষিত হওয়া সম্ভব। প্রবাসীরা এলাকার শিক্ষাখাতে অগ্রনী ভূমিকা পালন করে আসছেন। শিক্ষক-অভিভাবক’সহ আমাদের সবাইকে সচেতন হতে হবে শিশুদের সুন্দর ভবিষৎ বিনির্মানের জন্য। সবাই সচেতন হলে কমে আসবে ঝড়ে পড়ার হার। সরকারের পাশাপাশি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য প্রবাসী ও বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথের কাশিমপুর বিদ্যালয়ে প্রবাসীদের অর্থায়নে শিক্ষা সামগ্রী বিতরণ

Update Time : ০৩:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭