০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দেওয়া হলে ধর্মপ্রাণ মানুষের অনুভূতি বিবেচনায় নিন’

  • Update Time : ১২:৫৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। মন্ত্রিসভায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ, রদবদল কিংবা মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন প্রধানমন্ত্রীর এখতিয়ার উল্লেখ করে তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতির বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

সম্প্রতি নিজের এক লেখায় মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। তার দাবি, দেশের বিপুলসংখ্যক মুসলমানের কাছে বিচ্ছিন্ন হিসেবে বিবেচিত কোনো মতাদর্শের ব্যক্তিকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়াই ভালো। তিনি লেখেন, বাংলাদেশের অধিকাংশ মুসলমান হানাফি মাজহাবের অনুসরণ করে থাকেন। তার ভাষ্য, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ মুসলমানরা কোরআন-সুন্নাহ পালনের ক্ষেত্রে চার মাজহাবের যেকোনো একটির অনুসরণ করেন। শরিয়ার বিভিন্ন ব্যাখ্যাসাপেক্ষ বিষয়ে অনুসরণীয় আলেমদের মত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগকেও তিনি ইসলামের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেন।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের ক্ষেত্রে প্রচলিত ধর্মীয় জীবনাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পক্ষে মত দেন তিনি। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন হানাফি মাজহাব অনুসারী ব্যক্তিকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে বলেও মত দেন মাওলানা নদভী। তিনি সতর্ক করে বলেন, ধর্মীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল এই বিষয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হলে দেশের মুসলমানদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এতে সরকারের প্রতি ভুল বোঝাবুঝির পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

‘ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দেওয়া হলে ধর্মপ্রাণ মানুষের অনুভূতি বিবেচনায় নিন’

Update Time : ১২:৫৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬