জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ২
- Update Time : ০১:৩৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬
- / ১০০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওড়া গ্রামের মুক্তার মিয়ার ছেলে সাব্বির (২১), জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের তেজেন্দ্র সূত্রধরের ছেলে সাগর সূত্রধর (২৪)। পুলিশ জানায়, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোছা. সেলি বেগমের বসতবাড়ি সংলগ্ন সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন ওই দুই যুবককে আটক করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক পালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।





























