০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সংবর্ধনা

  • Update Time : ০৮:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। বুধবার (২৪ জুন) দুপুর ১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সৌদি আরব বিএনপির সাবেক সভাপতি জুয়েল রানা। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইয়ায়কুব শাহরিয়ার এবং দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাল হোসেন রাফি, কার্যনির্বাহী সদস্য কুহিনূর রহমান নাহিদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন এবং বিএনপি নেতা মিয়া সাইফুলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষিকা তাঁদের বক্তব্যে বলেন, “আমাদের বিদ্যালয়ে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ, নলকূপ স্থাপনসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। এ ক্ষেত্রে সংবাদকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সংবর্ধনা

Update Time : ০৮:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬